১২ এপ্রিল, ২০২৬ | ২৯ চৈত্র, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের স্ত্রীর জানাজায় এমপি জাফর আলম

বার্তা পরিবেশক :

কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমাণ্ডার, প্রবীণ আওয়ামী লীগ নেতা চকরিয়ার কাকারার বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান এঁর সহধর্মীনির নামাজে জানাজায় যোগদান করেছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।

শুক্রবার (১৯ মে) বিকেল তিনটার দিকে মরহুমের নিজ বাড়ির সামনে মসজিদ সংলগ্ন খোলা জায়গায় এই নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন এমপি জাফর আলম। এ সময় তিঁনি মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা এ এইচ সালাহউদ্দিন মাহমুদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, প্রয়াতের স্বামী বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাজি বশিরুল আলম, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোছাইন, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চাষি, বীর মুক্তিযোদ্ধা নজির আহমদ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কনট্রাক্টর, বীর মুক্তিযোদ্ধা আকতার আহমদ, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিমুল হক আজিম, কাকারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান শওকত ওসমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ জনতা।

এর আগে এমপি জাফর আলম যোগ দেন উপজেলার খুটাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বেলাল আজাদের মরহুম পিতা মো. বকসু সওদাগরের চেহলামে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, খুটাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন মেম্বার, সাধারণ সম্পাদক বাহাদুর আলম, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।