২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে এসে লন্ডনে আ’লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

যুক্তরাজ্যের লন্ডনে বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগ ও বিএনপি’র নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সেখানে শ্রদ্ধা জানাতে পারেনি সাধারণ প্রবাসী বাঙালিরা। এ ধরনের ঘটনা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে জানান প্রবাসীরা।

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে এভাবেই সংঘর্ষে জড়িয়ে পড়েন আওয়ামী লীগ ও বিএনপি’র নেতাকর্মীরা। রাত বারোটা বাজার আগেই শহীদ মিনার দখল ও ফুল দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় তারা শহীদদের শ্রদ্ধা জানানোর পরিবর্তে রাজনৈতিক স্লোগান দিতে থাকেন।

মিনারের ওপরে দলীয় নাম সংবলিত ফুলের তোড়া ঝোলাতে, অনেককেই জুতা পায়ে বেদীতে উঠতে দেখা যায়। যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা এ অভিযোগ অস্বীকার করলেও যুক্তরাজ্য বিএনপির সভাপতি নিয়ম লঙ্ঘনকারীদের নিন্দা জানান। শহীদ মিনার কমিটির গাফিলতির কারণে এমন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পেরেছে বলে উল্লেখ করে তিনি।

অন্যদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা দেশের স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করেছেন।

ভীষণ ঠাণ্ডা উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসী মিনার প্রাঙ্গণে ভিড় করলেও সংঘর্ষ ও বিশৃঙ্খলার কারণে তারা দ্রুত স্থান ত্যাগ করেন। পরে রাজনৈতিক নেতারা সরে গেলে শ্রদ্ধা জানায় হাতে গোনা কয়েকটি প্রবাসী কল্যাণ সংগঠন। প্রবাসে এ ধরণের রাজনৈতিক শক্তি প্রদর্শন দুঃখজনক ও জাতির জন্য মর্যাদাহানিকর বলে মন্তব্য করেন তারা।

বৈরিতা-বিদ্বেষ ভুলে সবাই দেশের কল্যাণে এক হয়ে কাজ করবে এমনটাই প্রত্যাশা ব্রিটেন প্রবাসীদের।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।