
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বাংলাদেশ বার কাউন্সিলের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ‘আইনজীবী’ খাতায় নাম লিখিয়েছেন ৩৪ জন শিক্ষার্থী। সেইসব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে সিবিআইইউ অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান।
তিনি বলেন, অদম্য ইচ্ছাশক্তিকে কেউ দমিয়ে রাখতে পারে না। যারা মেধা, পরিশ্রম, সাহসিকতা ও যোগ্যতায় এগিয়ে গেছে তারা আজকে সফলকাম। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আইনজীবী হিসেবে স্বীকৃতি পেয়েছে। একদিন এখান থেকেই বিচারপতির চেয়ারে যাবে। তাতে ক্যাম্পাস ও মা-বাবার মুখ উজ্জ্বল হবে।
বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন, সিবিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মাহবুবা সুলতানা শিউলি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) ড. মো: আবু হানিফ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বেলাল নূর আজিজী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোহাম্মদ আবদুল মন্নান ও সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী।
আইনজীবী সংবর্ধনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের শিক্ষক রায়হাতুল গীর কসবা।
আমন্ত্রিত অতিথিবৃন্দ সংবর্ধনা অনুষ্ঠানস্থলে পৌঁছলে শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
আইন বিভাগের শিক্ষার্থী কাজী সাদিয়া আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (এইচআর) খুরশীদুর রহমান, রেজিস্ট্রার রাজিদুল হক, সহকারী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) ইমাম খাইর, সহকারী রেজিস্ট্রার সেলিম জাহাঙ্গীর, আইন বিভাগের শিক্ষক তাসমিন আকতার, মাহমুদুল হাসান, শরীফুল ইসলামসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্য থেকে মুয়াজ্জম মোরশেদ ও নুসরাত জাহান বক্তব্য দেন। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান ও শিক্ষকদের জ্ঞানগর্ভ পাঠদানের কথা স্মরণ করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠান শেষে ‘এডভোকেটশীপ’ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কুরআন তিলাওয়াত করেন আইন বিভাগের ১৮ তম ব্যাচের ছাত্র মাহফুজুর রহমান।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।