২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বান্দরবানে বিএনপির জেলা কমিটি ঘোষণা মাম্যাচিং সভাপতি, জাবেদ সম্পাদক

 


বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) বান্দরবান জেলার আংশিক কমিটি ঘোষিত হয়েছে। কমিটিতে মিসেস মাম্যাচিং সভাপতি এবং জাবেদ রেজা সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। একই সঙ্গে জয়পুরহাট জেলা বিএনপিরও আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট জেলার মো. মোজাহার আলীকে সভাপতি এবং অ্যাডভোকেট নাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক, খাগড়াছড়ির জেলার ওয়াদুঁদ ভূইয়া সভাপতি ও মোস্তাফিজুর রহমান মিল্লাতকে সাধারণ সম্পাদক এবং বান্দরবান জেলার সভাপতি মিসেস মাম্যাচিং ও জাবেদ রেজাকে সাধারণ সম্পাদক হিসেবে আংশিক কমিটির ঘোষণা দেয়া হয়। এই কমিটিগুলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন দিয়েছেন বলেও জানানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।