২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বান্দরবানে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কমিটি গঠন

 


বঙ্গবন্ধু ছাত্র পরিষদ এর কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাওসার সোহাগকে।

এছাড়া বঙ্গবন্ধু ছাত্র পরিষদ বান্দরবান পার্বত্য জেলা শাখার ৩জন বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।

আশীষ বড়ুয়াকে সভাপতি, তৌহিদুল ইসলাম রায়হানকে সাধারণ সম্পাদক ও মিজানুল হক সোহানকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আসিফ জামান রুপন ও সাধারণ সম্পাদক সাকির মজুমদার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ১৫ ফেব্রুয়ারি বুধবার এই তথ্য জানানো হয়েছে। নতুন ওই কমিটি আগামী ৩ বছরের জন্য বহাল থাকবে।

বঙ্গবন্ধু ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার নব-গঠিত কমিটির সভাপতি আশীষ বড়ুয়া ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম রায়হান জানান, খুব শীঘ্রই বঙ্গবন্ধু ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে চলাই হবে ওই সংগঠনের প্রধান লক্ষ্য।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।