২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বান্দরবানে ফের পাহাড় ধসে নিহত ১, আহত ৫

ভারি বর্ষণে বান্দরবানের রুমা সড়কের দলিয়ানপাড়া এলাকায় পাহাড় ধসে ১ জন নিহত ও আরও ৫ জন নিখোঁজ রয়েছে।

রোববার বেলা ১১টায় এ ঘটনা ঘটে।

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার নাজমুল হুদা জানান, নিখোঁজদের মধ্যে সহকারী শিক্ষিকা চিং মারমার (৪২) লাশ উদ্ধার করা হয়েছে।

পাহাড় ধসে পাঁচজন নিখোঁজ রয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শরিফুল হক জানান, বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজ চলছে। তবে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বান্দরবান থেকে রুমা উপজেলার পথে এবং রুমা থেকে বান্দরবানের দিকে দুটি যাত্রীবাহী বাস দলিয়ানপাড়া এলাকায় আসে। এ এলাকা আগেই পাহাড় ধসে ভেঙে যায়। এখান দিয়ে কোনো যানবাহন চলে না। ফলে যাত্রীরা এখানে নেমে হেঁটে এলাকাটি অতিক্রম করে পুনরায় যানবাহনে ওঠেন। আজ সকালেও দুই বাসের যাত্রীরা সেভাবেই ওই এলাকা পার হচ্ছিলেন। এ সময়ই তাদের ওপর পাহাড় ধসে পড়ে। তাৎক্ষণিক তিনজনকে উদ্ধার করা হয়। পাঁচ বাসযাত্রী নিখোঁজ রয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।