২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বান্দরবানে ট্রাক খাদে : নিহত ২

বান্দরবানের রুমা উপজেলার রুমা-মুন্নামপাড়া-আর্থা পাড়া সড়কে ট্রাক উল্টে খাদে পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার সকালে রুমার ‘টেবিল পাহাড়’ সংলগ্ন ঢালু রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পুলা অং মারমা ও শম্ভু।

রুমা উপজেলার চায়রা গ্রো পাড়ার বাসিন্দা  পুলা অং মারমা আনসার ভিডিপি কমান্ডার ও শম্ভু ট্রাক চালক।তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে,  ট্রাকটি রুমা থেকে আর্থা পাড়া যাওয়ার পথে পাহাড়ের ঢালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে। এতে পুলা অং ও শম্ভু ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা এসে লাশ দুটি উদ্ধার করে।

রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেছে, লাশ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।