২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বান্দরবানের থানচির বলী বাজারে ৩৫ দোকানে আগুন

 

 

বান্দরবানের থানচি উপজেলার বলী বাজারে আগুনে পুড়েছে অন্তত ৩৫ দোকান। রবিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে দমকল বাহিনী আড়াই ঘণ্টা চেষ্টা করে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, রবিবার রাতে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে আরও ৩৪টি দোকানে। এ সময় বিজিবি ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
ঘটনার পর বান্দরবান থেকে দমকল কর্মীরা থানচির পথে রওনা হয়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

থানচির বলিপাড়ার আক্তার মেম্বার জানান, রাত দেড়টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।