১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা : সভাপতি-রিপন, সা:সম্পাদক-হ্লাথোয়াইচিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন- ছালেহ নুর করিম রিপন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হ্লাথোয়াইচিং মার্মা।

গত ২৮শে মার্চ উপজেলা ছাত্রলীগের সভাপতি বদর উল্লাহ ও সাধারণ সম্পাদক উবাচিং মার্মার যৌথ স্বাক্ষর ও সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষনা করা হয় বলে জানান। উক্ত কমিটিতে আংশিকভাবে ৯ জনের নাম ঘোষনা করা হয়।

অপরদিকে বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করায় বাইশারী ছাত্রলীগের সকল সদস্যরা বাইশারী বাজারে এক স্বাগত মিছিল বের করেন। মিছিলটি বাইশারী বাজারের অলি-গলি প্রদক্ষিণ শেষে হাইস্কুল মাঠে মিলিত হয়।

এতে সংক্ষিপ্ত বক্তব্যে নব নির্বাচিত ছাত্রলীগের সভাপতি ছালেহ নুর করিম উপস্থিত নেতাকর্মীদের মাঝে বলেন- আগামী দিনে ছাত্রলীগকে এগিয়ে নিতে যা যা করার দরকার তিনি তাই করবেন।

তাই সকল সদস্যদের দ্বিধা-বিভক্তি ও মান-অভিমান ভুলে গিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।