২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বাইশারীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে সকাল ৭ টায় বাংলাদেশ আওয়ামীলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় অঙ্গ-সংগঠন স্থানীয় শহিদ মিনারে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৮ টার সময় বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠন দলীয় কার্যালয়ে সভাপতিদের নেতৃত্বে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। বেলা ৯ টায় বাইশারী উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সংগঠনের লোকজন, সমাজিক সংগঠন, বাইশারীর আপামর জনসাধারন, স্কুল-কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সহ হাজারো জনতা অংশগ্রহনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি গাইলেন। স্বাধীনতা দিবসের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ সময় আবাল-বৃদ্ধা সকলেই উপস্থিত ছিলেন।
সার্বজনীন ভাবে জাতীয় পতাকা উত্তোলনে অংশগ্রহন করেন ইউপি চেয়ারম্যান মোঃ আলম, বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ কৃঞ্চ কুমার দাস, সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনু, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর প্রমুখ। পাশাপাশি জাতীয় পতাকার প্রতি সালামের মাধ্যমে সম্মান প্রদর্শন করেন।
তাছাড়া দিন ব্যাপি দিবসটির তাৎপর্য্য তুলে ধরে বাইশারী উচ্চ বিদ্যালয়, বাইশারী শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা, বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাইশারী মডেল কেজি স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবসের উপর তাৎপর্য্য তুলে ধরে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃতি, চিত্রাংকন সহ বিভিন্ন ধরনের খেলা-ধুলার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে বিভিন্ন খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরূস্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।