২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বাইশারীতে প্রাইমারী সমাপনী পরীক্ষায় শিখন স্কুলের চমকপ্রদ সাফল্য

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দূর্গম জনপদ বাইশারীতে পিইসি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য দেখিয়ে চমকে দিয়েছে কমিউনিটি ডেভলাপম্যান্ট কোডেক শিখন প্রকল্পের হলুদ্যাশিয়া শিখন স্কুল। সদ্য প্রকাশিত ফলাফলে পিইসি পরীক্ষায় উক্ত শিখন স্কুলের ২৬ জন শিক্ষার্থীর মধ্যে ৫ জন অ+ ১৮ জন অ এবং ৩ জন শিক্ষার্থী অ- পেয়ে শতভাগ পাশ করে। অ+ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- রাশেদা বেগম, রিপা সুলতানা, তসলিমা আক্তার, জাহেদুল ইসলাম এবং মোঃ আরমান।
একজন মাত্র শিক্ষক দিয়ে পরিচালিত কোডেক শিখন স্কুলে চমকপ্রদ সাফল্যে অভিভাবক ও এলাকাবাসীরা শিক্ষিকা শাইকা নাসরিন মেরিন কে অভিনন্দন জানান। অভিভাবক ও স্কুল সভাপতি জমিলা খাতুন জানান, শিক্ষিকা মেরিন সহ এলাকাবাসীর আন্তরিকতার ফসল এই রেজাল্ট।
স্থানীয় বাসিন্দা সাবেক প্রধান শিক্ষক মাষ্টার জাফর আলম বলেন, ছোট্ট একটি মাটির ঘরে এমন সাফল্য সত্যি অভাবনীয়। এনজিও ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান কোডেক হলুদ্যাশিয়া শিখন স্কুলের শিক্ষিকা শত প্রতিকূলতাকে উপেক্ষা করে অজপাড়া গাঁয়ে শিক্ষা আলোর প্রদ্বীপ জ্বালিয়ে যাচ্ছে বছরের পর বছর। তিনি আরো বলেন, শিখন স্কুলের এ সাফল্যে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক এবং ইউনিয়নের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ কল্পে বিশেষ কাজ করবে।
শিক্ষিকা শাইকা নাসরিন মেরিন বলেন, এ সাফল্য আমার নিজের নয় বরং এ সাফল্য স্কুল কর্তৃপক্ষ সহ অভিভাবকদের। তিনি আরো বলেন, কোডেক শিখন স্কুলে শিক্ষার্থীরা মাটিতে বসেই পড়ালেখা করে। নেই বসার বেঞ্চ। তাই তিনি স্কুলের অবকাঠামোগত উন্নয়নের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।