২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বাইশারীতে অমর একুশে উপলক্ষ্যে আ’লীগের আলোচনা সভা


নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৪টায় স্থানীয় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হাফেজ মো: আলমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভা যুবলীগ সাধারন সম্পাদক মো: নুরুল আলমের পরিচালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মংথোয়াইলা মার্মা, আ’লীগ নেতা ডা: আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহিম, যুগ্ন সম্পাদক আব্দুর রহিম, আ’লীগ নেতা মাষ্টার মংহ্লাচিং মার্মা, সাবেক যুবলীগ সাধারন সম্পাদক আবু জাফর, ইউনিয়ন আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা আব্দুল মান্নান, যুবলীগ সভাপতি মো: আবুল কালাম, সদর ওয়ার্ড আ’লীগ সভাপতি জলিলুর রহমান, সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ শাহিন, সাবেক সাধারন সম্পাদক ছালেহ নুর করিম রিপন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা। আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।