২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

বাংলাদেশ-ভারত মৈত্রী রেলের যাত্রা শুরু

আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক যাত্রা শুরু হলো বাংলাদেশ-ভারত মৈত্রী রেলের। শনিবার কলকাতার উদ্দেশ্যে খুলনা রেলওয়ে স্টেশন ছেড়ে গেল প্রথম যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস-২। সকাল ৮টা ১০ মিনিটে ট্রেনটি খুলনা স্টেশন ত্যাগ করে।

স্টেশনে উপস্থিত থেকে ট্রেনটিকে বিদায় জানান খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার কাজী আমিরুল ইসলামসহ হাজারও উৎসুক জনতা।

উদ্বোধনী ট্রেনে খুলনা থেকে বেনাপোল পর্যন্ত গেলেন রেলওয়ে মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। এছাড়া ট্রেনটিতে রেলওয়ের পদস্থ কর্মকর্তারা এবং সাধারণ মানুষও যাত্রা করেন।
ফুল ও রঙ্গিন কাপড় দিয়ে সাজানো সাদার মাঝে লাল সবুজ রেখা টানা ৫টি বগির ট্রেনটি খুলনা-যশোর-বেনাপোল হয়ে ভারতের পেট্রাপোল-বনগাঁ হয়ে কলকাতার শিয়ালদহ স্টেশনে পৌঁছবে। পথে সকাল ১০টায় বেনাপোলে স্থল বন্দরে খুলনা-কলকাতার মধ্যে পরীক্ষামূলক আন্তঃদেশীয় ট্রেনটি নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন।

বেনাপোল স্টেশন থেকে রেলপথমন্ত্রী মুজিবুল হক এই ভিডিও কনফারেন্সে যোগ দেন। আগামীকাল রবিবার সকাল ৮টা ৫ মিনিটে কলকাতা থেকে খুলনায় ফিরে আসবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।