মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

চকরিয়ায় আয়কর ক্যাম্পের উদ্বোধনে মেয়র আলমগীর চৌধুরী

বাংলাদেশে উন্নয়নের চাকা সচল রাখতে হলে সকলকে আয়কর প্রদানে এগিয়ে আসতে হবে

শেয়ার করুন

এম.জিয়াবুল হক,(চকরিয়া): আয়কর বিভাগের আয়োজনে গতকাল বুধবার কক্সবাজারের চকরিয়ায় আয়কর ক্যাম্প ২০১৭ অনুষ্টিত হয়েছে। এদিন বেলা ১১টায় চকরিয়া পৌরশহরের ওয়েস্ট্রার্ণ প্লাজা মার্কেটে চকরিয়া সার্কেল ৮৮ ও কর অঞ্চল-৪ চট্টগ্রামের উদ্যোগে এ ক্যাম্প অনুষ্টিত হয়েছে। চকরিয়া উপজেলা কার্যালয়ের অতিরিক্ত সহকারী কর কমিশনার কাজী সাদেক হোসেনের সভাপতিত্বে ও পরিদর্শক আমান উল্লাহর সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কর কমিশনার (সার্কেল ৮৪) জ্ঞানেন্দু বিকাশ চাকমা। আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর পরিদর্শী মফিজ উল্লাহ, পরিদর্শক (কক্সবাজার) শ্রাবণী চাকমা, চকরিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল হক সওদাগর, চকরিয়া পৌর কাউন্সিলর মুুজিবুল হক, ব্যবসায়ী নাসিমুল হক, মুজিবুর রহমান, কুতুব উদ্দিন, খলিল উল্লাহ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠাণে প্রধান অতিথি চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সরকারের জাতীয় উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন ও স্বনির্ভর বাংলাদেশে উন্নয়নের চাকা সচল রাখতে হলে প্রত্যেককে আয়কর প্রদানে এগিয়ে আসতে হবে। নিয়মিত কর পরিশোধ করলে যেমনকি একজন মানুষ সফলতা অর্জন করতে পারে তেমনি সরকার রাজস্ব আয়ের মাধ্যমে অর্জিত অথৈর বিনিময়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা সচল রাখতে পারবে। অনুষ্ঠানে ৪৫ জন ব্যবসায়ীকে আয়কর সনদ প্রদান করা হয়।

শেয়ার করুন