২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজেপির তাগিদ

46567108b2e52ac6f8507723f2e5a8c0x480x320x20বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সড়ক, যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে তাগিদ দিয়ছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজে‌পি)-র মুখপাত্র র ড. বিজয় শঙ্কর শাস্ত্রী।

আজ শ‌নিবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ধানম‌ণ্ডিতে দলের সাধারণ সম্পাদ‌কের বাসায় বিজেপির প্র‌তিনি‌ধি দলটি

এক আলাপচারিতায় তাকে এই তাগিদ দেন। প্রায় ঘণ্টাব্যাপী তাদের মধ্যে আলোচনা হয়।

‌আলোচনায় অংশ নেন- বিজে‌পির মুখপাত্র ড. বিজয় শঙ্কর শাস্ত্রী, বিজে‌পির কেন্দ্রীয় ক‌মি‌টির কার্যনির্বাহী সদস্য অরুণ হালদার, বিশ্ব হিন্দু প‌রিষ‌দ বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক ক‌পিল কৃষ্ণ মন্ডল প্রমূখ।

বিজে‌পির মুখপাত্র ড. বিজয় শঙ্কর শাস্ত্রী বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে রাজ‌নৈ‌তিক বাউন্ডা‌রি আছে ঠিক, কিন্তু কোনো সাংস্কৃ‌তিক বাউন্ডা‌রি নেই। দু’‌দেশের সাংস্কৃ‌তিক চমৎকার সম্পর্ক বিদ্যমান। দু’‌দেশের মানুষের মধ্যে সম্পর্ক খুবই ভালো’।

‌বিজয় শঙ্কর এসময় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডেরও প্রশংসা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।