২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

বাংলাদেশী পুলিশের প্রশংসায় জাতিসংঘ

যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেছে জাতিসংঘ। মার্কিন যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হকের সাথে এক বৈঠকে জাতিসংঘ সদর দফতরের আন্ডার সেক্রেটারি জেনারেল জেন পেরি লেক্রোক্স এ প্রশংসা করেন।

বৈঠকে পুলিশ অ্যাডভাইজার ও ডিপার্টমেন্ট অব পিস কিপিং অপারেশনসের পরিচালক স্টিফেন ফিলার উপস্থিত ছিলেন। এসময় তারা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সরকার বিশেষ করে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

আন্ডার সেক্রেটারি জেনারেল বলেন, পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশ সদস্যদের দক্ষতা, পেশাদারিত্ব ও সাহসিকতা অত্যন্ত উচ্চমানের। তারা বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় গৌরবোজ্জ্বল ভূমিকা এবং অনবদ্য অবদান রাখছেন।

বাংলাদেশ পুলিশ বিশ্বশান্তিরক্ষায় তাদের যোগ্যতা ও দক্ষতা প্রমাণে সমর্থ হয়েছে উল্লেখ করে শহীদুল হক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশকে সুযোগ ও সহযোগিতা প্রদানের জন্য জাতিসংঘ কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আইজিপি বলেন, বর্তমানে হাইতি ও কঙ্গো মিশনে বাংলাদেশ পুলিশের দুটি পূর্ণাঙ্গ নারী ইউনিট অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সাথে দায়িত্ব পালন করছেন। বৈঠকে জাতিসংঘের চলমান ও ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশনগুলোতে নারী সদস্যসহ বাংলাদেশ পুলিশের অধিকহারে অংশগ্রহণের বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়। এ বিষয়ে জাতিসংঘ কর্তৃপক্ষ একমত পোষণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।