২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

বর্ষাকাল আসলেই তলিয়ে যায় কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক

আসিফুল করিম, কক্সবাজারঃ

কক্সবাজারে পৌরসভার ৪নং ওয়ার্ডে বর্ষা আসলেই চরম দূর্ভোগ্যে পড়তে হয় এলাকার সাধারণ জনগণকে । বিশেষ করে অত্র ওয়ার্ডের বার্মিজ স্কুল সড়ক, চাউল বাজার সড়ক , টেকপাড়া চৌমুহনী , প্রাইমারী স্কুল সড়ক, হাঙ্গরপাড়া , জনতা সড়ক এইসব রাস্তায় অল্প বৃষ্টিতেই হাটুঁ পরিমাণ পানি উঠে যায় । বৃষ্টির পানি আর নালা-নর্দমার নোংরা পানিতে চলাচল করতে নিধারুণ কষ্ট হয় অত্র ওয়ার্ডের সাধারণ মানুষকে।

এতে যানবাহন তো দূরের কথা চলাচল করতে পারে না সাধারণ জনগণও। দীর্ঘদিন যাবত জনপ্রতিনিধিগণ আশার বাণী শুনালেএ বাস্তবে দেখা যাচ্ছে ঠিক তার উল্টো দিক। দীর্ঘ অনেক বছর ধরে সংস্কার করা হচ্ছে না অত্র ওয়ার্ডের রাস্তাঘাট, নালা-নর্দমা । তাই অল্প বৃষ্টিপাতেই তলিয়ে যাচ্ছে অত্র ওয়ার্ডের প্রত্যেকটি সড়কই।

শুধু তাই নয় নালা-নর্দমার ভরে যাওয়ায় মানুষের ঘরেও ডুকে যাচ্ছে নোংরা পানি । এ নিয়ে চরম ভোগান্তিতে দিন কাটাতে হচ্ছে অত্র ওয়ার্ডের মানুষকে।

উক্ত সমস্যা থেকে দ্রুত পরিত্রাণ চাই অত্র ওয়ার্ডের সর্বস্তরের সকল জনসাধারণ ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।