২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বর্নাঢ্য আয়োজনে আজিজনগরে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নুরুল আলম রাজা: বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলার শিল্পনগরী আজিজনগর ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ আজিজনগর ইউনিয়ন শাখার আহবায়ক নুরুল আলম রাজার সভাপতিত্বে ছাত্র সমাবেশ উদ্বোধন করেন বান্দরবান জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বাবু জনি সুশীল।  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির ব্যাক্তিগত সহকারী ইয়াছিন করিম,
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন লামা উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবু মংক্যহ্লা মার্মা।
স্বাগত বক্তব্য রাখেন- ছাত্রলীগ নেতা শামীমুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজনগর আওয়ামীলীগের আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ উল্লাহ আজম খান, সহসভাপতি হাজী জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা নুর আহমদ, সাবেক সভাপতি রফিক আহমদ চৌধুরী, সাধারন সম্পাদক কামরুল ইসলাম কানন, যুগ্নসম্পাদক আলি শরিফ শাহিন, সাবেক সাধারন সম্পাদক একরামুল হক বাবুল, বান্দরবান শহর ছাত্রলীগের সদস্য সচিব কাজী আশরাফ হোসেন আশু, জেলা ছাত্রলীগের সদস্য তাজিম, লামা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ শাহিন, যুগ্নসম্পাদক জাহেদুল ইসলাম, আওয়ামী মহিলা লীগের সভাপতি মনোয়ারা বেগম, সাধারন সম্পাদক কুলছুমা বেগম, আজিজনগর কৃষক লীগের সভাপতি বাবু মৃদুল কান্তি দাশ প্রমূখ।
ছাত্রলীগের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম নিয়ে আলোচনা করেন। স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে লড়াই করে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন বিকল্প নাই বলে বক্তারা মনে করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।