৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

বর্তমান বিশ্বায়নে তথ্য প্রযুক্তির বিকল্প নেই

News Pic
বর্তমান বিশ্বায়নে তথ্য প্রযুক্তির বিকল্প নেই। কক্সবাজারের মত পর্যটন এলাকায় অনেকগুলো কম্পিউটার ও ইংরেজী বিষয়ক ট্রেনিং সেন্টার পরিচালিত হচ্ছে এটা আনন্দের। উপস্থিত ছাত্র-ছাত্রীদের প্রযুক্তির অপব্যবহার থেকে বিরত থাকার আহবান জানান। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আইসিটি ট্রেনিং সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৃহস্পতিবার বিকালে শহরের কালুদোকানস্থ আইসিটি ট্রেনিং সেন্টার উদ্বোধনকালে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরাকরি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছড়াকার নাছির উদ্দিন। প্রশিক্ষণ সেন্টারের পরিচালক সাইমুম এর সভাপতিত্বে ও প্রশিক্ষণার্থী বশিরের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া কলেজের প্রভাষক আবদুর রাজ্জাক, কক্সবাজার সাংবাদিক কোষ প্রণেতা, কক্সবাজার সাংবাদিক সংসদ (সিএসএস) এর সভাপতি সিস্টেম ইঞ্জিনিয়ার (কম্পিউটার) আজাদ মনসুর, কক্সবাজার টাইমস্ ডটনেট এর প্রধান সম্পাদক সরওয়ার আলম। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাজিদ। উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত এক কোটি লোকের কর্ম সৃষ্টির লক্ষ্যে কক্সবাজারে কম্পিউটার প্রশিক্ষণ, স্পোকেন ইংলিশ ও পলিটেকনিক ভর্তি কোচিংসহ বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের লক্ষ্য নিয়ে কক্সবাজারে কালুর দোকান টেকপাড়া ছিদ্দিক ম্যানশন’র ৩য় তলায় ট্রেনিং সেন্টারটি আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।