২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

বদির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণ

abdur-rahman-bodi20161123173109অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে কক্সবাজার-৪ আসনের এমপি আব্দুর রহমান বদিকে নিম্ন আদালতের দেয়া খালাসের বিরুদ্ধে দুদকের আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন দুদকের করা আপিল আবেদন শুনানি করে হাইকার্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসান সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান। সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার অবৈধ সম্পদ অর্জনের মামলায় নিম্ন আদালতের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত ২ নভেম্বর বদিকে তিন বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার আদেশ দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৩। এছাড়া অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। ওই দিন অবৈধ সম্পদ অর্জন মামলায় বদিকে খালাস দেয়া হয়। ওই খালাসের বিরুদ্ধে আপিল করে দুদকের আইনজীবী।

গত ১৬ নভেম্বর উচ্চ আদালতের আদেশ এ মামলায় জামিন পায় বদি। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আব্দুস সোবহান ২০১৪ সালের ২১ আগস্ট ঢাকার রমনা থানায় এমপি বদির বিরুদ্ধে এই মামলা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।