২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

বঙ্গবন্ধু সাফারি পার্কে সন্দেহভাজন ৪ যুবক আটক

এম.জিয়াবুল হক, চকরিয়া

চকরিয়া উপজেলার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক এলাকায় সন্দেহভাজন ঘুরাফেরার অভিযোগে ৪ যুবককে আটক করেন ট্যুরিস্ট পুলিশ। শনিবার ভোরে সাফারি পার্কের পর্যটক পিকনিক শেড সংলগ্ন জঙ্গল থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদক উদ্ধার না দেখানো ও আটকদের মধ্য থেকে পালিয়ে যাওয়ার বিষয়টি রহস্যজনক বলে দাবি করেন স্থানীয়রা। এলাকার সচেতন লোকজন জানায়, বঙ্গবন্ধু সাফারি পার্ক সীমানা এলাকা ডুলাহাজারা কলেজ সংলগ্ন জঙ্গলে প্রতিনিয়ত মাদকের হাট বসছে। এনিয়ে কার্যকরী ব্যবস্থা নিচ্ছেন না আইনশৃংখলা রক্ষাকারী লোকজন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, শনিবার ভোরে সাফারি পার্কের মাদকের পয়েন্ট থেকে ডুলাহাজারা (৯নং ওয়ার্ড) রংমহল কুতুবদিয়া পাহাড় এলাকার হাজী বশির আহমদের ছেলে টমটম চালক মোঃ ফরহাদ (১৮), দক্ষিণ রংমহল এলাকার মোঃ হোসেনের ছেলে মোঃ রিফাত (১৯) ও একই এলাকার রশিদ আহমদের ছেলে মোঃ রকিব (১৭) সহ চার যুবককে আটক করে ট্যুরিস্ট পুলিশ।

ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ সুনিল কান্তি ঘোষের নেতৃত্বে পুলিশ সদস্য বিল্লাল হোসেন তাদের আটক করে। এসময় বর্নিত ইউনিয়নের পূর্ব রংমহল এলাকার মোঃ আলহদের ছেলে আলমগীর (১৯) নামের একজনকে পলাতক দেখিয়েছে পুলিশ। এদিন সকাল ৮ টায় আটকদের অভিভাবক ডেকে সাদা অলিখিত কাগজে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এসময় ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে ওয়ার্ড মেম্বার ও এলাকার আরো লোকজন উপস্থিত ছিলেন।

তবে ওই পয়েন্টে প্রতিনিয়ত মাদকের আসর বসার বিষয়টি সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি মেম্বার ফরিদুল আলম। ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ সুনিল কান্তি ঘোষ বলেন, প্রাতভ্রমণের সময় সাফারি পার্ক এলাকার জঙ্গল থেকে চার জনকে আটক করা হয়েছে। আটকদের তল্লাসি করে মাদকদ্রব্য বা অন্য কোনকিছুই পাওয়া যায়নি। পরে অভিভাবকদের থেকে সাদা অলিখিত কাগজে স্বাক্ষর নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।