৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ২১ মাঘ, ১৪৩২ | ১৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন

ফেসবুক পোস্টের কমেন্টেও রিঅ্যাকশন বাটন

সাম্প্রতিক সময়ে ফেসবুক তাদের সেবা আরো বৃদ্ধি করছে। কিছুদিন আগের এফ এইট সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে নিত্যনতুন সেবা যুক্ত করতে হয়। না হলে অ্যাপলের মতো প্রতিষ্ঠানের বিক্রিও কমে যায়। মানুষ শুধু ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভাবে না, তাদের চাহিদা পূরণ না হলে শুধু ব্র্যান্ড নিয়ে পরে থাকে না।

তাই ফেসবুক নতুন সেবা হিসেবে নিয়ে এসেছে, পোস্টের কমেন্টেও রিঅ্যাকশন বাটন। এর ফলে ব্যবহারকারীরা পোস্টের কমেন্টে ইমোজি দিয়ে রিঅ্যাকশন দিতে পারবে, আগে যা শুধু ছিল শুধুমাত্র পোস্টের ক্ষেত্রে।

 


অন্যান্য সোশ্যাল নেটওয়ার্ক দিন দিন যেখানে নতুন পরিষেবা নিয়ে আসছে, সেখানে ফেসবুক এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। ফেসবুক শুধু এশিয় অঞ্চল নিয়ে ভাবে না। এশিয়ায় ফেসবুকের তেমন প্রতিদ্বন্দ্বী না থাকলেও ইউরোপ আমেরিকায় স্ন্যাপচ্যাট থেকে শুরু করে আরো অনেক সোশ্যাল নেটওয়ার্ক জনপ্রিয়। তাই বাজারে টিকে থাকতে ব্যবহারকারীদের পছন্দের গুরুত্ব দিতে হবে এটা ফেসবুক কর্তৃপক্ষ ভালোভাবে বুঝে গেছে।

তাই কমেন্ট অপশনেও রিঅ্যাকশন বাটন সুবিধা নিয়ে এলো ফেসবুক। এই সুবিধা পেতে হলে আপনার ফেসবুক অ্যাপটি হালনাগাদ থাকতে হবে। যদিও এটি একটি পরীক্ষামূলক সেবা, তবে ধরে নেয়া হচ্ছে এটা স্থায়ীভাবেই থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।