১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩ | ২৯ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

ফাইতং সড়কে ডাকাতি: দুই আরোহীকে বেধেঁ নগদ টাকাসহ মোটর সাইকেল লুট

লামা উপজেলার ফাইতং ইউনিয়নের প্রধান সড়কে শুক্রবার ভোররাত ২টায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরিহিত ১২/১৩ জনের ডাকাত দল অস্ত্র ঠেকিয়ে লুটে নেয় দুই ব্যবসায়ীর নগদ টাকা, মোবাইল সেট ও একটি এফাসি ১৮০ সিসি (হলুদ রঙ) মডেলের মোটর সাইকেল। ডাকাত কবলিত ব্যবসায়ীরা হলেন-বরইতলী ইউনিয়নের শান্তি বাজার গ্রামের বাসিন্দা মো: ইছাহকের পুত্র কাঠ ব্যবসায়ী মো: রুবেল ও ফাইতং ৪নং ওয়ার্ডের খেদারপাড়ার বাসিন্দা নুরুল হোছাইনের পুত্র জামাল হোছাইন এ ঘটনায় স্থায়ী ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।
ভুক্তভোগি ব্যবসায়ী মো: রুবেল জানান, শুক্রবার ভোররাত আনুমানিক দু‘টার দিকে ব্যবসায়ীক কাজ শেষ করে তার অপর সহযোগি ব্যবসায়ী জামাল হোছাইনকে নিয়ে (এফাসি ১৮০ সিসি হলুদ রঙের) মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ফাইতং প্রধান সড়কের ফাইতং হাইস্কুলের পশ্চিম পার্শ্বে পৌছামাত্র মুখো পরিহিত ১২/১৩ জনের একদল স্বশস্ত্র ডাকাত অস্ত্রের মুখে তারা দুজনকে আটকে ফেলে।
রুবেল আরও জানান, আটক করার পর ডাকাত দল তারা দু‘জনকে বেদম প্রহার করে। এমনকি তাকে কুপিয়ে জখম করে হাতপা বেঁেধ নির্জন অরন্যে নিয়ে ফেলে রাখে। পরে অনেক চেষ্টার পরে দু‘জন বন্দিদশা থেকে মুক্ত হলে দেখে রাস্তায় গাড়ি নেই। গাড়ির মডেল (এফাসি ১৮০ সিসি হলুদ রঙ)। এর আগে ডাকাতদল তারা দু‘জনের নিকট থেকে নগদ ৮ হাজার টাকা ও ২টি মোবাইল সেট নিয়ে নেয়। পরে খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁিড়র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।