২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ হাসিনার নামে দুই বিশ্ববিদ্যালয়

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নামে নতুন দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করতে যাচ্ছে সরকার। এ সংক্রান্ত খসড়া আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে বৈঠকে এ খসড়া আইনে অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হতে যাচ্ছে জামালপুরে এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হতে যাচ্ছে নেত্রকোনায়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিবকদের একথা জানান।

সূত্র মতে, জামালপুর জেলায় স্থাপিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজকে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নামে বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে স্থাপনের জন্য আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ওই কলজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপ দেয়া হচ্ছে।

মন্ত্রণালয়ের তথ্য মতে, বিশেষায়িত উচ্চশিক্ষার মাধ্যমে দেশে দক্ষ জনসম্পদ গড়ে তুলতে কাজ করছে বর্তমান সরকার। এর অংশ হিসেবে জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে।

পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে স্বাধীনতার ৪৫ বছর পর নেত্রকোনাবাসীর উচ্চশিক্ষার পথ সুগম হবে। নেত্রকোনার হাওর, জীববৈচিত্র্য, কৃষ্টিসভ্যতা, কৃষি ও মৎস্য অর্থনীতিকে ধারণ করে বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে এসব ক্ষেত্রে দক্ষ জনবল বাড়বে বলেও মনে করেন স্থানীয়রা।

মন্ত্রিসভায় খসড়া আইন অনুমোদনের পর জাতীয় সংসদে আইন পাস করার জন্য উপস্থাপন করা হবে। বর্তমানে দেশে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ৯৫টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।