২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

‘প্রধান বিচারপতি এখনো পদত্যাগপত্র দেননি’

কক্সবাজার সময় ডেস্কঃ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এখন পর্যন্ত রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেননি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১১ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুদুয়ারা নানকশাহীতে প্রধান অতিথি হিসেবে ‘গুরুপূরব ও নগর কীর্তন-২০১৭’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

কোনো কোনো গণমাধ্যমে প্রধান বিচারপতির পদত্যাগের খবর প্রকাশের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ‘রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র আসার আগে নিশ্চিত করে বলতে পারছি না, তিনি পদত্যাগ করেছেন কি-না? পদত্যাগপত্র পাঠাতে হলে রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। আমি যতোটুক জেনেছি, এখনো রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পৌঁছেনি। আর আকাশে চাঁদ উঠলে সবাই দেখবেন’।

বিএনপির ১২ নভেম্বরের সমাবেশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির সমাবেশ শান্তিপূর্ণ হওয়া ও দলটির আচরণের ওপর সবকিছু নির্ভর করবে। বিএনপি যদি বিশৃঙ্খলা করে, উদ্ভূত পরিস্থিতিতে যা যা করণীয়, আইন-শৃঙ্খলা বাহিনী তা করবে’।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।