২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার

received_1819534381638128
দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার। এ উপলক্ষ্যে কক্সবাজারেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেল তিনটায় কক্সবাজার শহীদ মিনার প্রাঙ্গনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো অনুষ্ঠানের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে মিলিত হবে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় থাকবে প্রথম আলো বন্ধুসভা।
কক্সবাজার বন্ধুসভার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথম আলো বন্ধুসভা প্রতিবছর একটি ভালো কাজের উদ্যোগ নেয়। এবার বন্ধুসভার সদস্যদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশপাশি জনসাধারনের রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করাবে বন্ধুসভার সদস্যরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।