২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

প্রতীক পেয়েই হাজারো মানুষ নিয়ে মাঠে নামলেন হলদিয়ার ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মনজুর

নিজস্ব প্রতিবেদক:
প্রতীক পেয়েই মাঠে নেমে পড়েছেন উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মনজুর আলম।
বুধবার (২৭ অক্টোবর) রিটার্নিং কর্মকর্তার অফিসে প্রতীক বরাদ্দ পান ‘তালা’।
মনজুর আলম এলাকায় অত্যন্ত জনপ্রিয় আগেও মেম্বার পদে সফল ছিলেন। ‘তালা’ প্রতীক পাওয়ার পর নির্বাচনী এলাকায় ভোটারদের সালাম জানাতে জনগণকে সাথে নিয়ে ছুটে যান তিনি। এলাকার মাদক, সন্ত্রাস দূর করার পাশাপাশি শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসুচিতে বরাদ্দ পাওয়া সব প্রকল্প সুষম বণ্টন করে বিলিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন মেম্বার এম মনজুর আলম।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন হলদিয়া পালং ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসলাম, মরিচ্যাবাজারের ইজারাদার ও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, প্রার্থীর কুয়েতপ্রবাসী বড় ভাই মোজাফ্ফর আহমদ, রিপন বড়ুয়া, ছাত্রলীগ নেতা  কেনাম।
প্রতীক পাওয়ার পর এলাকার হাজার হাজার জনগণ মিছিল নিয়ে আনন্দ মিছিল করতে করতে এলাকা প্রদক্ষিণ করেন। পশ্চিম মরিচ্যা, দক্ষিণ মরিচ্যা, মধুখোলা, গুরা মিয়া গ্যারেজ, পূর্ব মরিচ্যাসহ বিভিন্ন এলাকার মানুষ এই মিছিলে অংশ নেন।
উল্লেখ্য, আগামি ১১ নভেম্বর অনুষ্টিতব্য ইউপি নির্বাচনে হলদিয়াপালং ১নং ওয়ার্ড থেকে ১৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তৎমধ্যে একই পরিবার থেকে মোহাম্মদ ইসলাম ও বর্তমান মেম্বার এম মনজুর আলম প্রার্থী হন। একই পরিবারের দুইজন প্রার্থী হওয়ার কারণে সাধারণ ভোটার বিপাকে পড়েন। অবশেষে তাদের মধ্যে এম মনজুর আলমই প্রার্থী হবে বলে সমঝোতা বৈঠকে সিদ্ধান্ত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।