মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

পোকখালীর সাবেক চেয়ারম্যান মমতাজ মিয়া সিকদার আর নেই

শেয়ার করুন


সেলিম উদ্দীন,(ঈদগাঁও): কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মমতাজ মিয়া সিকদার ইন্তেকাল করেছেন ইন্নালি…..রাজেউন। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় কক্সবাজারের সিকদার মহলস্থ নিজ বাস ভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। তিনি বর্ণিত ইউনিয়নের পূর্ব গোমাতলী গ্রামের মরহুম হাজী ওয়াহেদ আলী সিকদারের পুত্র। তিনি ১০ পুত্র, ৬ কন্যা সন্তানের জনক ছিলেন। আজ বাদে জোহর মরহুমের প্রথম জানাযা কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে ও দ্বিতীয় জানাযা বাদে মাগরিব পূর্ব গোমাতলী মসজিদ প্রাঙনে অনুষ্টিত বলে নিশ্চিত করেছেন মরহুমের পুত্র মোহাম্মদ ছৈয়দ।
তার মুত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, গোমাতলী সমবায় কৃষি ও মোহাজের উপনিবেশ সমিতির সভাপতি সেলিম উদ্দীন, সম্পাদক মুসলেম উদ্দীন। তারা মরহুমের আত্বার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

শেয়ার করুন