২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

পোকখালীর মেম্বার লুতুর চাচার ইন্তেকাল

কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়ন পরিষদের মেম্বার লুৎফর রহমান লুতুর চাচা আলহাজ্ব নুরুল আমিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…… রাজেউন। গতকাল মঙ্গলবার রাত ১১ টার সময় নিজ বাস ভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি বর্ণিত ইউনিয়নের পশ্চিম পোকখালী মাল মোরা পাড়ার মৃত তাজর মুল্লুকের তৃতীয় পুত্র এবং গোমাতলী সমবায় কৃষি ও মোহাজের উপনিবেশ সমিতির প্রবীন সদস্য বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, চার কন্যা সহ অসংখ্য আত্মিয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। বুধবার সকাল ১১ টায় মালমুরা পাড়া হাফেজ খানা মঠে মরহুমের জানাযা শেষে পার্শ্ববর্তী কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় ইমামতি করেন পোকখালী মাদ্রাসার শিক্ষক মাওলানা রেজাউল করিম প্রকাশ তবলিগ হুজুর। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, গোমাতলী সমবায় কৃষি ও মোহাজের উপনিবেশ সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা। তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।