২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

পেশাজীবীদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার আজ

প্রতিবছরের মতো এবারও পেশাজীবীদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ ইফতার হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবছরই প্রধানমন্ত্রী গণভবনে বিভিন্ন পেশাজীবীদের সম্মানে ইফতার আয়োজন করেন। এবারও তা হচ্ছে। ইতিমধ্যে ইফতারে আমন্ত্রিত অতিথিদের কাছে দাওয়াতপত্র পৌঁছানো হয়েছে বলে জানা গেছে।

গণভবনে প্রধানমন্ত্রী আয়োজিত এ ইফতারে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, ব্যবসায়ী, আইনজীবী, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, কবি, লেখক, সঙ্গীতশিল্পী ও ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এর আগে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী বিচারক, কূটনীতিক এবং সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সম্মানে ইফতার আয়োজন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।