মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

পেকুয়ায় যৌতুকলোভী পাষন্ড স্বামীর অমানবিক নির্যাতনের শিকার গৃহবধু

শেয়ার করুন

পেকুয়ায় যৌতুক লোভী স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন মনছুরা বেগম নামের এক গৃহবধূ। বুধবার সকালে এ ঘটনার বিচার চেয়ে নির্যাতিত ওই গৃহবধূ বাদী হয়ে পেকুয়া থানায় এজাহার দায়ের করেছেন ।
এজাহার সূত্রে জানা গেছে, ১১ বছর পূর্বে মগনামা ইউনিয়নের লঞ্চঘাট এলাকার আব্দুল হাকিমের ছেলে গিয়াস উদ্দিনের সাথে বিয়ে হয় পার্শ্ববর্তী কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরং এলাকার মৃত সাকের উল্লাহর মেয়ে মনছুরা বেগমের। তাদের সংসারে আসে দুই কন্যাসন্তান। বিয়ের পর সংসার জীবন সুখশান্তিতে চললেও সম্প্রতি সময়ে যৌতুকের জন্য স্ত্রীর উপর চাপ সৃষ্টি করে স্বামী গিয়াস উদ্দিন।
নির্যাতিত গৃহবধূ মনছুরা বলেন, বাপের বাড়ী থেকে যৌতুক আনতে অপারগতা প্রকাশ করায় ১৮ জুলাই সকালে তার উপর পাশবিক নির্যাতক চালায় স্বামী গিয়াস উদ্দিন, শাশুড়ি রাবেয়া বসরি ও দেবর জসিম উদ্দিন। তাদের মারধরে ওই গৃহবধূ গুরুতর আহত হয়ে জ্ঞান হারালে প্রতিবেশীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন