১ এপ্রিল, ২০২৬ | ১৮ চৈত্র, ১৪৩২ | ১২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

পুলিশের অভিযানে ১৬বছর পর পলাতক আসামী গ্রেপ্তার


এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া থানা পুলিশের অভিযানে ১৬বছর পর ডাকাতি মামলার পরোয়ানাভূক্ত আসামী সাহাব উদ্দিনকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে থানার ওসির নির্দেশে এসআই অপু বড়–য়াসহ পুলিশের একটিদল চিরিংগা হাইওয়ে পুলিশের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া ষ্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সাহাব উদ্দিন চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের পূর্বকোচপাড়া গ্রামের মৃত কবির আহমদের ছেলে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার এসআই অপু বড়ুয়া জানান, গ্রেফতারকৃত আসামি সাহাব উদ্দিনের বিরুদ্ধে বান্দরবানের আলীকদম থানায় ডাকাতি মামলায় (নং ১১২/০১) গ্রেফতারী পরোয়ারা রয়েছে। মামলার পর থেকে আসামি গ্রেফতার এড়াতে আত্মগোপনে থাকে। সর্বশষ বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।