মূল খবরে যান

শিরোনাম
● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন

পি.এম খালী-খুরুশকুলের সংযোগ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

শেয়ার করুন

 


পি.এম খালী-খুরুশকুলবাসীর দীর্ঘ প্রত্যাশার পি.এম খালীর ছনখোলা-খুরুশকুল সংযোগ সড়কের উদ্বোধন হয়েছে। গতকাল ৩০ মার্চ সকালে দুই ইউনিয়নের শতশত জনগোষ্ঠীর উপস্থিতিতে এ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এ সড়কটি নির্মিত হলে পিএম খালী-খুরুশকুলের প্রায় ১০ হাজার জনগোষ্ঠী উপকৃত হবে। কক্সবাজার সদর উপজেলা পর্ষদ ও পি.এম খালী ইউনিয়ন পরিষদের যৌথ অর্থায়নে এ সড়ক নির্মাণ কাজ চলছে। কাজের বিনিময়ে টাকা (কাবিটা), দারিদ্রদের কর্মসংস্থান কর্মসূচী ও পি.এম খালী ইউনিয়ন পরিষদ প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার বিনিময়ে এ কাজটি স¤পন্ন হচ্ছে। ইতোমধ্যে দারিদ্র কর্মসূচির আওতায় পি.এম ছনখোলা অংশের প্রায় ১ কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে। গতকাল দুই ইউনিয়নের এ সংযোগ সড়ক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম রহিমুল্লাহ, পিএম খালীর চেয়ারম্যান মাষ্টার আবদুর রহিম, খুরুশকুলের চেয়ারম্যান জসিম উদ্দিন, সদর উপজেলার সহকারী প্রকৌশলী মো: বেলাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মো: রমজান মেম্বার, খুরুশকুলের প্যানেল চেয়ারম্যান মোশের্দুল আলম কাজল, মহিলা মেম্বার বুলবুল আক্তার, সুফিয়া আক্তার, পিএম খালীর মেম্বার মোশতাক আহমদ, আবদুল হামিদ, সুলতান আহমদ, কেফায়ত উল্লাহ, ফরিদুল আলম, সিরাজ উল্লাহ, জসিম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন