৩০ মার্চ, ২০২৬ | ১৬ চৈত্র, ১৪৩২ | ১০ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

পিটিঅাই পরীক্ষণ বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার সমাপনী অনুষ্ঠান

picsart_1480598324970
কক্সবাজার পিটিআই সংলগ্ন পরীক্ষণ সরকারি বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষা ১ম ব্যাচের সমাপনী অনুষ্ঠান প্রাক-প্রাথমিক শিক্ষা শ্রেণি কক্ষে পিটিআই সুপারিনটেনডেন্ট বেগম কামরুন নাহারের সভাপতিত্বে পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রাক-প্রাথমিক শিক্ষার শ্রেণি শিক্ষক- জনাব জাহাঙ্গীর আলম ছিদ্দিকী। বক্তব্য রাখেন- পিটিআই ইন্সট্রাক্টর (শাঃশিঃ) জনাব নুরুল আলম, ইন্সট্রাক্টর সাধারণ জনাব মোহাম্মদ হোছাইন, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, অধ্যাপক খাইরুল উল্লাহ ছিদ্দিকী, জি.এ.এম আশেক উল্লাহ (বিশিষ্ট সাংবাদিক) প্রাক-প্রাথমিক শিক্ষায় ছাত্র/ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইতমাম জাকির ছিদ্দিকী, মোহাম্মদ ছাদমাম, শফিউল ইসলাম শিফাত, আহামাদ আবু উমামা, শাওয়াল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিটিআই ইন্সট্রাক্টর জনাব গোলাম নাজের, আব্দুল গফুর চৌধুরী, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক যথাক্রমে, মিনা রানী দাশ, শাকিলা জয়নাব, শারমিন আক্তার, মোবাশ্বেরা কাতেবীসহ শতাধিক অভিভাবক ছাত্র/ছাত্রী অতিথিবৃন্দ। উক্ত সমাপনী অনুষ্ঠানে কেক কাটা হয় এবং ছাত্র/ছাত্রীদেরকে শিক্ষা উপকরণ সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সার্বিক সহযোগিতা করছিলেন, আল-আমিন মট্রস ও আল-মারুয়া মট্রস এর চেয়ারম্যান জনাব খোরশেদ আলম, শওকত ওসমান ফারুক, বেগম হুমাইরা ইয়াছমিন, বেগম ফরিদা ইয়াছমিন প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।