২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

পার্বত্য এলাকায় ১৬১ কিলোমিটার নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত


প্রবল বর্ষণে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে ভূমিধসে ভেঙে পড়েছে টেলিযোগাযোগ সেবা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬১ কিলোমিটার দীর্ঘ নেটওয়ার্ক। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার ও খাগড়াছড়ি জেলার অধিকাংশ এলাকা। এ ক্ষতির পরিমাণ প্রায় ১১ কোটি টাকা বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড় ও ভূমিধসে ক্ষতির পরিমাণ জানিয়ে গতকাল ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে এ চিঠি দেয় বিটিসিএল। প্রতিষ্ঠানের সদস্য (রক্ষণাবেক্ষণ ও চালনা) মো. মাউদুদুল হক ওই চিঠি দিয়ে জানান, ট্রান্সমিশন অঞ্চলের অধীনে ঘাগড়া, কলাবাগান, সাপছড়ি ও সাপছড়ি আর্মি ক্যাম্প, মানিকছড়ি আর্মি ক্যাম্প এবং ডেপপাছড়ি এলাকায় তিন হাজার ৪০০ মিটার ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ক্ষতির পরিমাণ ২৩ লাখ ৮০ হাজার টাকা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।