২৯ মার্চ, ২০২৬ | ১৫ চৈত্র, ১৪৩২ | ৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

পরিশুদ্ধ মন-মননের বিকাশে রবিন্দ্র চর্চা সহায়ক শক্তি


কবিগুরু রবিন্দ্র নাথ ঠাকুরের ১৫৬তম জন্ম জয়ন্তী আবৃত্তি-গান-জীবনালেখ্য আলোচনায় উদযাপন করেছেন হেমন্তিকা শিল্পী গোষ্ঠি। গতকাল সোমবার বিকাল ৪টায় হেমন্তিকা সাংস্কৃতিক একাডেমি মিলনায়তনে বাদল চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে আলোচকরা বলেন, রবি ঠাকুরের সৃষ্টি কর্ম আমাদের চিন্তার উন্নতি, মন-মননের বিকাশ ঘটাতে সহায়ক শক্তি। আমাদের পাঠভ্যাসে সমাজ-রাষ্ট্র পরিবর্তনের যে মুক্তির আন্দোলন, তা বাধাগ্রস্থ হচ্ছে সাম্প্রদায়িক ও কুপমন্ডুক অনগ্রসর চিন্তার কারণে। এই অচলায়তন ভেঙ্গে মুক্তির জন্য রবিন্দ্র চর্চার বিকল্প নেই। নব প্রজন্মকে বাঙালী জাতীয়তাবাদী চেতনায় বিকশিত হতে রবিন্দ্রনাথ, বঙ্গবন্ধু, নজরুলকে জানতে হবে। জন্মজয়ন্তীর আলোচনায় প্রধান অতিথি ছিলেন-কউক সদস্য সাংস্কৃতিক সংগঠক এড. প্রতিভা দাশ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন-হেমন্তিকা সাধারন সম্পাদক অনিল দত্ত। মূখ্য আলোচক ছিলেন-ছাত্র-যুব সংগঠক সাংবাদিক মির্জা ওবাইদ রোমেল, আবৃত্তি ও আলোচনা করেন-ছাড়ানীড় সাধারন সম্পাদক সাংবাদিক কল্লোল দে চৌধুরী, যুব ইউনিয়ন সাধারন সম্পাদক ফাতেমা আক্তার মার্টিন, বাদ্য শিল্পী রানা পাল টিটু, হেমন্তিকা সদস্য রবিউল হোসেন প্রমূখ। আলোচনা পরবর্তী পুস্পিত শুভেচ্ছা জানানো হয়-সদ্য এস.এস.সি (জিপিএ-৫) উত্তীর্ণ হেমন্তিকা সদস্য-কক্সবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের তানজিনা আলম ঝুমা, বায়তুশ শরফ জাব্বারিয়া একাডেমির মুনতাহা তাবাসসুম সাফা। হেমন্তিকার বন্ধু শিক্ষক সুজন দাশের সঞ্চালনে-আলোচনা পরবর্তী সাংস্কৃতিক সন্ধ্যায় হেমন্তিকা সাংস্কৃতিক একাডেমির শিল্পিরা আবৃত্তি ও রবিন্দ্র সঙ্গীত পরিবেশন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।