৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২২ মাঘ, ১৪৩২ | ১৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

পরকিয়া সন্দেহে লামায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী

পরকীয়ার সন্দেহে বান্দরবানের লামা উপজেলায় শাহিনা আক্তার (২৭) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। সোমবার ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি তেলুনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। শাহিনা আক্তার তেলুনিয়া পাড়ার বাসিন্দা মৃত ইব্রাহিমের মেয়ে। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন- তেলুনিয়া পাড়ার বাসিন্দা হারুনুর রশিদের ছেলে মিজানুর রহমান ও মৃত আবদুস ছত্তারের ছেলে সোহাগ। ঘটনার পর ঘাতক মো. জাকির হোসেনকে আটক করে পুলিশ।

পুলিশ, জনপ্রতিনিধি ও এলাকাবাসি সূত্রে জানা যায়, নজির আহমদের ছেলে মো. জাকির হোসেন একজন ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক। শাহিনা আক্তারের সাথে পরকীয়ার সম্পর্ক আছে; এমন সন্দেহ করে আসছে স্বামী জাকির হোসেন। এর জের ধরে রবিবার দিনগত রাতের কোন এক সময় শাহিনা আক্তারের সাথে ঘরের ভিতর স্বামী জাকির হোসেনের ঝগড়া হয়। এক পর্যায়ে জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে স্ত্রী শাহিনা আক্তারকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে পাশের একটি মুরগি খামারে ঢুকে মিজানুর রহমান ও সোহাগকে কুপিয়ে গুরুতর আহত করেন জাকির হোসেন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দীন বলেন, পরকীয়ার জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি খুবই দু:খ জনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ মনিরুল ইসলাম মজুমদার বলেন, নিহত শাহিনা আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরেই এলাকাবাসীর সহায়তায় ঘাতক মো. জাকির হোসেনকে আটক করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।