২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

পদ্মায় মুখোমুখি সংঘর্ষে দুই স্পিডবোট ডুবি, নিখোঁজ ২

কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে মুখোমুখি সংঘর্ষে দুটি স্পিডবোট ডুবে গেছে। ঘন কুয়াশার কারণে শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই স্পিডবোটের কমপক্ষে আটজন যাত্রী আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও দুইজন।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তবে ডুবে যাওয়া বোটের যাত্রীরা তাদের সঙ্গে থাকা মালামাল হারিয়েছেন।

কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা গেছে, শিমুলিয়া থেকে যাত্রীবাহী একটি স্পিডবোট কাওড়াকান্দি ঘাটের কাছাকাছি আসলে কাওড়াকান্দি থেকে ছেড়ে যাওয়া অপর একটি যাত্রীবাহী স্পিডবোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় উভয় বোটই পানিতে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে যাত্রীরা সাঁতরে এবং অন্য বোট দিয়ে উদ্ধার হয়। তবে দুই জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস শিবচর ইউনিটের একটি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এদিকে, লিপি বেগম (৩৫) নামের এক মহিলা নিখোঁজ রয়েছেন বলে দাবি করছেন তার ভাই সফিকুল ইসলাম। তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

তিনি জানান, সকালে তার বোন লিপি তার ভাই ও ভাগ্নে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কাওড়াকান্দি ঘাট থেকে স্পিডবোটে উঠলে ঘাটের তিন নম্বর ফেরি ঘাটে এসে দুর্ঘটনার কবলে পড়ে তারা। এসময় ভাই ও ভাগ্নে রুবেল ও তৌফিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে বোন লিপিকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সফিকুল ইসলাম।

ঘাটের একটি সূত্র আরও একাধিক যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানায়। নিখোঁজদের উদ্ধারে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজে অংশ নিয়েছে।

এ বিষয়ে শিবচর থানা পুলিশের তদন্ত কর্মকর্তা আবুল খায়ের মিয়া জানান, সকালে কাওড়াকান্দি ঘাট এলাকায় স্পিডবোট দুর্ঘটনা ঘটে। তবে সকল যাত্রী উদ্ধার হয়েছে। নিখোঁজের বিষয়ে কেউ অভিযোগ করেনি বলে তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।