২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

নোয়াখালীতে অর্ধশতাধিক বরযাত্রী নিয়ে পুকুরে উল্টে গেছে বাস; উদ্ধার ২৫

নোয়াখালীর সূবর্ণচর উপজেলায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিয়ে বাড়ির একটি বাস রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এতে কমপক্ষে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে উপজেলা সোনাপুর-স্টিমারঘাট সড়কের কালুহাজীর বাড়ি পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে চরবাগ্যা ইউনিয়নের আটকোপালিয়া এলাকায় সূবর্ণ এক্সপ্রেস নামের ওই বাসে করে বরযাত্রী নিয়ে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিল। অনুষ্ঠান শেষে তারা বাড়ি ফিরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আরও নিখোঁজ আছে কী না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চরজব্বার থানার ওসি শাহেদ চৌধুরী জানান, এলাকাবাসী ও চরজব্বার ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার কাজ চালাচ্ছে। ঘটনার পর অনেক মানুষকে উদ্ধার করা হয়েছে। গাড়িটি সম্পূর্ণ উঠানো না হলে হতাহতের সংখ্যা বলা যাচ্ছে না।

তবে এ পর্যন্ত পুকুর থেকে ১০ জনকে উদ্ধার করে চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসটি উদ্ধার কাজ চলছে। এছাড়া পুকুরে তিনটি শ্যালো মেশিন লাগানো হয়েছে বলে জানান ওসি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।