মূল খবরে যান

শিরোনাম
● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক

নেত্রী কক্সবাজার সমুদ্র সৈকতে, এমপি সিএনজিতে

শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমুদ্র বিলাসের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া তুলেছে। শত ব্যস্ততার মাঝে কক্সবাজারে উন্নয়ন যজ্ঞের উদ্বোধনী অনুষ্ঠান ও সমাবেশ সেড়ে সমুদ্র বিলাসে যান। এ যে সাধারণ মানুষের সঙ্গে একজন প্রধানমন্ত্রীর মিশে যাওয়া। বিষয়টি সাধারণ মানুষের মাঝে উৎফুল্ল সৃষ্টি করে। আজকের দিনের সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত বিষয়টি।

এদিকে একই দিনে শনিবার বিকেলে চট্টগ্রাম জেলার পটিয়া আসনের এমপি সামশুল হক চৌধুরী পটিয়ার জিরি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে একটি উন্নয়ন মূলক কাজ উদ্বোধন করতে গিয়ে এক সিএনজি চালকের আবদার রাখতে গিয়ে নিজে সিএনজি চালানোর ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে চট্টগ্রামের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের মন্তব্য নেত্রী সমুদ্র সৈকতে আর এমপি সিএনজিতে।

জানা যায়, এরআগে বর্তমান সরকারের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক রিকশা চালিয়ে আলোচনা সৃষ্টি করেন। মন্ত্রী ওবায়াদুল কাদের সাধারণ মানুষের সঙ্গে বাসে চড়েও আলোচনার সৃষ্টি করেন। অসাধারণ মানুষগুলো সাধারণ মানুষের সঙ্গে মিলে যাওয়ার বিষয়টি সাধারণের মানুষের মাঝে আসলেই উৎফুল্ল সৃষ্টি করে। আজকের সামাজিক যোগাযোগ মাধ্যম তাই প্রমাণ করে।

অনেকে প্রধানমন্ত্রীকে মমতময়ী ও প্রকৃতিপ্রেমী বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেন। অন্যদিকে পটিয়াসহ চট্টগ্রামে এমপি সামশুল হক চৌধুরীকে মাটি ও মানুষের নেতা বলে মন্তব্য করতে দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে চট্টগ্রামের তরুণ ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা গোলাম সরওয়ার মুরাদ বলেন, এমপি সামশুল হক চৌধুরী এক সিএনজি চালকের আবদার রক্ষা করতে গিয়ে সিএনজি চালিয়ে মহনুভবতার পরিচয় দিয়েছেন। তিনি আবারও প্রমাণ করেছেন তিনি মাটি ও মানুষের নেতা।

অন্যদিকে কক্সবাজারে সমুদ্র সৈকতে প্রধানমন্ত্রী সমুদ্র দর্শন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী লিখেন, সমুদ্র সৈকতে পানিতে সিক্ত হলেন জননেত্রী, প্রিয় আপা শেখ হাসিনা….সাথে আমরা। ধন্য হলাম আপাকে স্বতঃস্ফূর্ত দেখে……প্রিয় নেত্রী কক্সবাজার সমুদ্র সৈকতে খালি পায়ে। কিছুক্ষণ ‘মমতাময়ী মা শেখ হাসিনা……..‘জয় বাংলা’ বঙ্গকন্যা খালি পায়ের স্পর্শে, ধন্য সমুদ্র কন্যা কক্সবাজার।

শেয়ার করুন