২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

নূরানী জর্দার মালিকসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Lashময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনায় নূরানী জর্দা কারখানার মালিক ও তার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

পুলিশের এস আই রফিকুল ইসলাম শুক্রবার বিকালে কোতোয়ালি মডেল থানায় এই মামলা করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, “আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে মামলার এজাহারে।”

শুক্রবার ভোরে শহরের অতুল চক্রবর্তী রোডে নূরানী জর্দা কারখানার ফটকে হাজারখানেক মানুষ জাকাত নিতে জড়ো হলে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ২৫ জনের মৃত্যু হয়।

এ ঘটনায় কারখানার মালিক শামীমসহ আটজনকে সকালেই গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় কোতোয়ালির পুলিশ।

বাকি সাতজন হলেন- শামীমের ছেলে হেদায়েত হোসেন তালুকদার, কারখানার ম্যানেজার ইকবাল হোসেন, শামীমের আত্মীয় আরমান হোসেন, আলমগীর হোসেন, কারখানার কর্মচারী শামসুল ইসলাম আবদুল হমিদ ও গাড়ি চালক পারভেজ।

পদপিষ্ট হয়ে হতাহতের কারণ খতিয়ে দেখতে পুলিশ ও জেলা প্রশাসন দুটি তদন্ত কমিটি করেছে।

নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসন ১০ হাজার ও ধর্ম মন্ত্রণালয় ১০ হাজার টাকা করে  সহায়তা দেবে বলে জেলা প্রশাসক মুত্তাকীম বিল্লাহ ফারুকি জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।