২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পিকআপ, নিচে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

লক্ষ্মীপুরে সড়কের পাশের সবজি গাছে পানি দেওয়ার সময় পিকআপ চাপা পড়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চরচামিতা গ্রামের লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের সর্দার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাউছার আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতারা হলেন- সর্দার বাড়ির মৃত বাবুল হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৫০), তার মেয়ে জান্নাত (১১), পার্শ্ববর্তী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলেয়াপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মাছুম। কিছুদিন আগে চরচামিতা গ্রামে মাছুম নানার বাড়িতে বেড়াতে আসে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে সড়কের পাশে খাল পাড়ে রোপণ করা সবজি গাছে রাহেলা পানি দিচ্ছিলেন। এ সময় তার সঙ্গে মেয়ে জান্নাত এবং মাছুম ছিল। পিকআপটি (নোয়াখালী শ ১১-০১৭১) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তাদের ওপর পড়ে। এতে তারা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাহেলা বেগম মারা যান। হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক আহত দুই শিশুকেও মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাউছার আহমেদ বলেন, পিকআপ উল্টে গায়ে পড়ে দুই শিশুসহ তিনজন মারা গেছেন। ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে চালককে আটকের চেষ্টা চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।