২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

নাসিরনগরে ফের হামলা

file-8
সহিংসতা যেন থামছেই না ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। শুক্রবার ভোরে সেখানকার হিন্দু পল্লীর পাঁচটি ঘরে আবারো আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যদিও পুলিশের দাবি, পুড়ে যাওয়া সবই গোয়াল ও রান্নাঘর। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জেলার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে কে বা কারা উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকায় সংখ্যালঘুদের পাঁচটি গোয়াল ও রান্নাঘরে আগুন দিয়ে পালিয়ে যায় এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি ধর্মীয় উপাসনালয় ও শতাধিক ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট করে দুষ্কৃতকারীরা। পরে পুলিশ কয়েকজনকে গ্রেফতারও করে।

এ ঘটনায় রসরাজ নামে একজনকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।