২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

নারী পুলিশ ধর্ষক এএসআই কলিমুর কক্সবাজারে আটক

index
রাজধানীতে নারী পুলিশ সদস্যকে গণধর্ষণের ঘটনার মূল আসামি তার সাবেক স্বামী এএসআই কলিমুর রহমানকে বুধবার সকালে কক্সবাজার শহরের কলাতলীর একটি হোটেল থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটকের পর পরই আটক কলিমুর রহমানকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় তারা।
উল্লেখ্য , গত ১০ জুন সাবেক স্বামী কর্তৃক গণধর্ষণের শিকার হন তুরাগ থানার নারী পুলিশ কনস্টেবল ফারিয়া (ছদ্মনাম)। পরে ওই ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে খিলগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় ধর্ষিতার সাবেক স্বামী খিলগাঁও থানার এএসআই কলিমুর রহমানকে। এছাড়াও অজ্ঞাত আরো তিনজনকে মামলায় আসামি করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।