মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

নারায়নগঞ্জে আটক রোহিঙ্গা যুবক কক্সবাজারে

শেয়ার করুন

কক্সবাজার সময় ডেস্ক: নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকা থেকে আটক রোহিঙ্গা যুবককে কক্সবাজারে পাঠানো হয়েছে। পুলিশের প্রহরায় ওই যুবককে রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়।

এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই যুবককে আটকের পরে তাকে চিকিৎসার জন্য শহরের খানপুরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। আটক ওই রোহিঙ্গা যুবকের নাম আব্দুল্লাহ। তার পিতার নাম সোলেমান।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ জানান, রোহিঙ্গা যুবকটি বেনাপোল ঘুরে ট্রেনযোগে নারায়ণগঞ্জে এসে পৌছে। সে শহরের খানপুর এলাকায় ঘোরাফেরা করার সময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে আটক করে। পরে তিনি মিয়ানমার থেকে এসেছেন বলে জানান। তার শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তিনি পুলিশ দেখলেই ভয়ে আতঁকে উঠছেন। তাকে শহরের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি রাখা হয়।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তাহমিনা নাজনীন বলেন, ‘ওই যুবকের শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শরীরে যেসব আঘাতের চিহ্ন আছে সেগুলোও অনেক দিন আগের।’

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, ‘রোহিঙ্গা যুবককে সকালে এসআই সোহাগের অধীনে দুইজন কনস্টেবল সহ কক্সবাজারের ক্যাম্পে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন