৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

নারায়ণগঞ্জে ডাক্তার-নার্সসহ হাসপাতালের আরও ১৩ করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের সুপারসহ আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা বর্তমানে আইসোলেশনে। এখন পর্যন্ত হাসপাতালটিতে তিনজন চিকিৎসকসহ আক্রান্তের সংখ্যা ১৬ জনে দাঁড়ালো।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল সুপার ডা. গৌতম রায় বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের মেডিসিন বিভাগের একজন চিকিৎসক প্রথম করোনা আক্রান্ত হন। পরে ওই হাসপাতালের গাইনি বিভাগের এক চিকিৎসক আক্রান্তের খবর পাওয়া যায়। আক্রান্ত হন হাসপাতাল সুপারের সহকারীও (পিএ)। এরপর ওই হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক ও স্টাফকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তাদের মধ্যে ২১ জনের নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত নমুনায় নতুন করে আরও ১৩ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে হাসপাতাল সুপার, নার্স, অফিস সহকারী, স্টোরকিপার ও ওয়ার্ডবয় রয়েছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের সুপার ডা. গৌতম রায় বলেন, হাসপাতালের স্টাফসহ নতুন করে ১৩ জন আক্রান্ত হয়েছেন। এর আগে তিনজন আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আমিও করোনা পজেটিভ, বর্তমানে আইসোলেশনে আছি।

হতাশার নিশ্বাস ফেলে তিনি বলেন, চিকিৎসকরা আক্রান্ত, স্টাফ আক্রান্ত। এভাবে তো আর চিকিৎসা দেয়া যাবে না। এতে অন্যরাও আক্রান্ত হবেন। স্বাস্থ্য বিভাগে বিষয়টি জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রঃ বাংলা ট্রিবিউন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।