২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি নির্বাচনে এখন আর কোন বাধা নেই


বান্দরবানের ১নং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপর দেওয়া ৬মাসের স্থগিতাদেশ বাতিল করে দিয়েছে উচ্চ আদালত। রবিবার ৫জানুয়ারী আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বেঞ্চ স্থগিতাদেশ বাতিল করে ৩সপ্তাহের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন। এখন থেকে ওই নির্বাচন হতে আর কোন বাধা নেই। বাদী পক্ষের আইনজীবি মোতাহার হোসেন সাজু স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার বিছামারা এলাকার বাসিন্দা আলী হোসেনের পক্ষে গত ২৭ অক্টোবর সুর্পিমকোর্টের আইনজীবি মোহাম্মদ আবু সায়েম হাইকোর্টের ৬নং বেঞ্চে পিটিশন (নং-১৩০১০) একটি মামলার পর মাত্র ১২ ঘন্টা পূর্বে ইউপি নির্বাচন স্থগিত করা হয়।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তসলিম ইকবাল চৌধুরী জানান- নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিতাদেশ বাতিল চেয়ে ২ ফেব্রুয়ারী চেম্বার জজ আদালতে একটি রিট আবেদন করেন তিনি। নির্বাচনে এখন আর কোন বাধা নেই জানিয়ে তিনি সকলের দোয়া কামনা করেন।
এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার অরুণ উদয় ত্রিপুরা জানান, এ ব্যাপারে তিনি কিছু শুনেনি। নির্বাচন কমিশনের কাছ থেকে কোন নির্দেশনা আসেনি। তবে এটি স্থানীয় সরকার মন্ত্রণালয় ও আদালতের বিবেচনাধীন বিষয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।