২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়িতে ২১ হাজার রোহিঙ্গাকে খাওয়ানো হবে কলেরা টিকা


হাফিজুল ইসলাম চৌধুরীঃ আশ্রয় নেওয়া রোহিঙ্গারা কলেরায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে। রোহিঙ্গা এবং আশপাশের স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঝুঁকিপূর্ণ এই সংক্রামক রোগের প্রাদুর্ভাব ঠেকাতে জরুরিভিত্তিতে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের পাঁচটি আশ্রয়শিবিরে- আজ রোববার ও আগামীকাল সোমবার এক বছরের অধিক, ২১ হাজার রোহিঙ্গাকে কলেরা প্রতিষেধক ওষুধ (টিকা) খাওয়ানো হবে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিধ মাহবুব আলম গতকাল শনিবার বিকেলে এ তথ্য জানান। মাহবুব আলম বলেন, আজ সকালে ঘুমধুম ইউনিয়নে কর্মসূচির উদ্বোধন করবেন বান্দরবানের ভারপ্রাপ্ত সিভিল সার্জন অংশৈ প্রু মারমা। ঘুমধুমের তুমব্রু সীমান্তের কোনারপাড়ায় ৮ হাজার ৩৭০জন এবং উত্তরপাড়ায় আশ্রয় নেওয়া ৩ হাজার ৮৭২জন রোহিঙ্গাকে একই দিনে কলেরা টিকা খাওয়ানো হবে। পরদিন সোমবার নাইক্ষ্যংছড়ি সদরের বড় শণখোলায় ৬ হাজার ৫৪৯জন, সাপমারাঝিরিতে ১ হাজার ৮৬০জন এবং দোছড়ি ইউনিয়নের বাহিরমাঠ আশ্রয়শিবিরের ৩৫০জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে এই টিকার আওতায় আনা হবে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল বলেন, ‘২২ হাজার কলেরা প্রতিষেধক ওষুধ (টিকা) নাইক্ষ্যংছড়ির জন্য প্রস্তুত রাখা হয়েছে। এসব টিকা খাওয়ানোর ক্ষেত্রে সীমান্তের পাঁচটি আশ্রয়শিবিরে স্বাস্থ্যবিভাগের ৪০টি টিম কাজ করবে। টিকা খাওয়ানোর পর প্রতিজন রোহিঙ্গাকে একটি করে পানির বোতল ও সাবান বিতরণ করা হবে। কারণ এই টিকা খাওয়ার পর প্রচুর পরিমানে পানি খেতে হয়।’
বিজিবির অভিযান

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।