২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমনে বসতঘর লণ্ডভণ্ড : গুরুত্বর আহত-১

 


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি গ্রামে বন্যহাতির দল আক্রমণ চালিয়ে একটি বসতঘর লণ্ডভণ্ড করেছে। এ সময় প্রাণরক্ষা করতে গিয়ে গুরুত্বর আহত হয়েছে এক ব্যক্তি। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবারটি বসতঘর হারিয়ে এখন খোলা আকাশের নিচে জীবনযাপন করছে।

সূত্র জানায়, গহীন পাহাড় থেকে বন্যহাতির দল লোকালয়ে চলে আসে। এরপর মৃত ইব্রাহীম খলিলের ছেলে দিলদার মিয়ার বসতঘর ভাঙচুর করে। এসময় দৌঁড়ে পালাতে গিয়ে হাতির শুড়ের আঘাতে একই গ্রামের জালাল আহমদের ছেলে শামশুল আলম (২৫) গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক হওয়ায় আহত ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি এবং জারুলিয়াছড়ি বিওপির বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থ পরিবারকে আমার পক্ষ থেকে নগদ টাকা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।