২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে পাহাড় ধ্বসে শ্রমিকের মৃত্যু


উখিয়ার পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে পাহাড় ধ্বসে
মাটি কাটার এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।১২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৫টায় মর্মান্তিক এ বিয়োগান্তুক ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়।
নিহত খাইরুল আমিন (২০) ঘুমধুমের নোয়াপাড়া গ্রামের সোনা আলীর ছেলে বলে জানা গেছে। প্রতিদিনের মত বাংলাদেশ – মিয়ানমার মৈত্রী সড়ক নির্মাণ কাজের বালু
সরবরাহ কাজের শ্রমিক হিসেবে ডাম্পার ট্রাকে করে নোয়া পাড়ায় জনৈক মৃত মীর কাসেম,পরান আহমদ ও
আলমের পাহাড়ে মাটি কাটতে যায়। অসাবধানতাবশত পাহাড়ের উপরিভাগের মাটি আকস্মিক ধ্বসে মাটি কাটারত শ্রমিকদের ও ট্রাকের উপর ভেংগে পড়ে। এতে ট্রাক ও চালক এবং শ্রমিকদের মধ্যে খাইরুল আমিন মাটি চাপা পড়ে। প্রত্যক্ষদর্শী লোকজন ট্রাক চালক ও শ্রমিক খাইরুল আমিন কে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তৎমধ্যে খাইরুল আমিন ততক্ষণে নিথর হয়ে যায়। চালকের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে। এখনও ৩ শ্রমিকের খোঁজ পাচ্ছেনা বলে স্থানীয়রা জানান।
ঘুমধুম ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, মাটি চাপা পড়ে এক শ্রমিক মারা গেছে বলে শুনেছি। ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ এরশাদ উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। খবরাখবর নিচ্ছি। এদিকে খাইরুল আমিনের অকাল মৃতুত্যে ঘুমধুমে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম। এসংবাদ লেখাকালিন সময় পযর্ন্ত
পুলিশ, সেনাবাহিনী ও এলাকাবাসীর উদ্ধার তৎপরতা চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।